সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

৩০ কেজির বাগাড় মাছের সঙ্গে উঠে এলো যুবকের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে দেলোয়ার আহমদ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার লাশের সঙ্গে পাওয়া যায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। নিহত দেলোয়ার আহমদ বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ারসহ তিনজন জেলে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। সিলিন্ডার লাগিয়ে নদীর গভীরে গিয়ে রশির ফাঁদ দিয়ে মাছ শিকারে দক্ষ ছিলেন তিনি। পানিতে নামার সময় দেলোয়ারের শরীরে রশি বাঁধা থাকে। অন্যরা নৌকায় থেকে ওই রশি ধরে টেনে তোলার কাজ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সংকেত পেয়ে বাগাড়টি টেনে তোলেন সহযোগীরা।

মাছটির লেজের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল দেলোয়ারের নিথর দেহ। তার অক্সিজেনের মাস্ক বিচ্ছিন্ন ছিল। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, অক্সিজেন নিয়ে এক যুবক নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে মারা গেছে। তার সঙ্গের জেলেরা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৩০ কেজির বাগাড় মাছের সঙ্গে উঠে এলো যুবকের লাশ

আপডেট সময় : ১২:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪