সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে রহমতপুর ইউনিয়নের ছাদেক খা কুমারিয়ারপিঠ জাহিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিন খানের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সুমন সিকদার, কুমারিয়ারপিঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আজিজুল হক।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন ৭ নম্বর কাজিরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ মালেক হাওলাদার, স্থানীয় সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম সবুজ, ছাদের খা কুমারিয়ারপিঠ মাদকবিরোধী ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি, পরিবার ও সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬