সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটার ১২০ ফুট উঁচু চিমনি ভেঙে ফেলা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে ভাটায় থাকা কাঁচা ইট নষ্ট করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। এ কারণে পরিবেশদূষণ রোধ ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ইটভাটার সংশ্লিষ্ট ব্যক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করেন বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা। তবে বাধা উপেক্ষা করে অভিযান পরিচালনা করা হয়।
আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইটভাটার দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। তাই পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে ইটভাটা পরিচালনা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝালকাঠি জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি

আপডেট সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬