চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু
চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় রাস্তার পাশে বাড়ির দেওয়ালে ভ্যানের ধাক্কা লেগে ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত দবির সাধুর মেজো ছেলে ভ্যান চালক ইন্তাজ আলী(৫৩)
বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া-বামানগর সেতুর দিক থেকে ভাংবাড়ীয়া বাজারের দিকে আসছিলেন। পথে হঠাৎ তাঁর ভ্যানটি একটি বাড়ির দেওয়ালে ধাক্কা লাগে। এতে তিনি ভ্যান থেকে ছিটকে মাটিতে পড়ে যান। পরে পাশের বাড়ির কয়েকজন বাসিন্দা ছুটে এসে তাঁকে উদ্ধার করে তাঁর মাথায় পানি দেবার এক পর্যায়ে মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীদের ধারণা, ভ্যানের নিয়ন্ত্রণ হারানোর আগে তিনি স্ট্রোক করে থাকতে পারেন। হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মনির বলেন, এটি একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের জণ্য হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

























