সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ বাসন্ডায় চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর

বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজন সিকদারের সমর্থনে আয়োজিত উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া মদিনাতুল কোরআন হাফিজি মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

স্থানীয় সমাজসেবক মোঃ ওমর আলী আকনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজন সিকদার।

রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী রাজন সিকদারের সহধর্মিণী মোসাঃ ফারজানা আক্তার দীপ্তি, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোঃ আজিজুল হক, স্থানীয় সমাজসেবক মোঃ বাবুল শাজওয়াল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আল আমীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লতিফ হাওলাদার, ছাত্রদল নেতা মোঃ সাগর হোসেন, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নওশাদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রাফিল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, ইউপি সদস্য মোঃ জামাল হোসেন পুতুল, রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রাজন সিকদার বলেন, “আমি রহমতপুর ইউনিয়নের সন্তান। এই ইউনিয়নের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য নয়, বরং মানুষের সেবা করার মানসিকতা নিয়েই আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখাচ্ছেন, তা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে রহমতপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, সুপেয় পানির ব্যবস্থা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার না হন, সেদিকে গুরুত্ব দেব। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ইউনিয়ন পরিষদের দরজা উন্মুক্ত থাকবে।”

রাজন সিকদার বলেন, “আমি আপনাদের কাছে শুধু সমর্থন নয়, দোয়া ও ভালোবাসা চাই। আপনাদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর রহমতপুর ইউনিয়ন গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।”

উঠান বৈঠকে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে একজন জনবান্ধব জনপ্রতিনিধি প্রয়োজন। তাঁরা রাজন সিকদারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

বিকেলের এ উঠান বৈঠককে ঘিরে লোহালিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ উঠান বৈঠক রহমতপুর ইউনিয়নের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া

বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া

আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬