সংবাদ শিরোনাম ::
ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার
ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০১:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর হোসেন নামের এক আওয়ামীলীগ নেতা ইমিগ্রেশন পুলিশের হ্তে গ্রেফতার হয়েছে।
বুধবার বিকাল ৪ টার পাবনা জেলার আটঘরিয়া উপজেলার বারুইপাড়া গ্রামের ইসমাইল সর্দারের ছেলে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা চেকপোস্টে আসেন। পরে তার তথ্য যাচাই-বাছাইকালে জানা যায়, তার বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে।দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দর্শনা থানা পুলিশের কাছে
সোপর্দ করা হয়েছে।























