সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.10.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠিতে শুরু হয়েছে ‘মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ঝালকাঠি পৌরসভার আবাসন স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু। বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছে। আমরাও চাই, ঝালকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডসহ পুরো জেলাকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করতে। আমাদের সন্তানরা যেন মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এ প্রচারণা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বারেক হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. ফেরকান সিকদার, ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসরাফিল সিকদার, জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কনক কুমার সাহা এবং জেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হাওলাদার।
আয়োজকরা জানান, এ টুর্নামেন্টে বরিশাল, রাজাপুর, নলছিটি, শেখেরহাট ও ঝালকাঠি সদর থেকে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ দল পাবে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন।
আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও খেলাধুলামুখী সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৬:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬