সংবাদ শিরোনাম ::
সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি চুয়াডাঙ্গায় সংস্কৃতিকর্মীদের সঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর মতবিনিময় সভা সন্ধ্যা নদীতে বৈঠার তালে ছুটছে নৌকা, তীরে হাজারো দর্শকের উল্লাস ধানসিড়ি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঝন্টুর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা দামুড়হুদায় গলায় ভাত বেঁধে বৃদ্ধের মৃত্যু গলাচিপায় গভীর রাতে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে আটক সাবেক ইউপি সদস্য বাস থামিয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মারুফ সংবাদ প্রকাশের পর বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে মামলা, ওসির ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি ভান্ডারিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান ও ‘বোতল দিন, গাছ নিন’ কর্মসূচির স্থান পরিদর্শনে ইউএনও

রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

​মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার( কাঠালিয়া) ||
  • আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেশিরভাগ কলেজে পাসের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এই ফল বিপর্যয় রোধে এবং শিক্ষার মান উন্নয়নে তিনি স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
​বিজ্ঞপ্তিতে উপজেলার কলেজগুলোর ফলাফলের চিত্র তুলে ধরে দেখানো হয়, কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে সর্বোচ্চ ৬২.১৬% পাস করলেও তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজে ৪৯%, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ৫০.৬৫% এবং পশ্চিম ছিটকী কলেজে পাসের হার ৪৮%। অপরদিকে রাজাপুর উপজেলায় আলহাজ্ব লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ৫৪% পাস করলেও বড়ইয়া ডিগ্রি কলেজে ২৭%, রাজাপুর সরকারি কলেজে ২৫% এবং আব্দুল মালেক ডিগ্রি কলেজে পাসের হার নেমে এসেছে মাত্র ১৯%-এ।
​সংসদ সদস্য উল্লেখ করেন, নিয়মিত ক্লাসের অভাব ও তদারকির দুর্বলতার কারণেই শিক্ষার এই নিম্নমুখী মান। শিক্ষার পরিবেশ নিয়ে কোনো অবহেলা বরদাশত করা হবে না জানিয়ে তিনি শিক্ষক, গভর্নিং বডি ও অভিভাবকদের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি সব প্রতিষ্ঠানকে অবিলম্বে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে শিক্ষার মান ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০২:১৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬