রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি
রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি
- আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার পর খালে ফেলে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ শেষ অক্টোবর সকালে উপজেলার দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে খালে পড়ে থাকা মরদেহটির পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
নিহত ব্যক্তির নাম মো. নুর আলম কাগজি (৩৫)। তিনি রাজাপুর উপজেলার নৌকাঠি গ্রামের আফছার কাগজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কাঠীপাড়া এলাকার কদবেলতলা নামক স্থানে নুর আলমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাঁকে খালে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে তাঁর পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সিআইডি। পরে আঙুলের ছাপ বিশ্লেষণ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। তবে নুর আলমকে হত্যার পেছনে কী কারণ রয়েছে, এ ঘটনায় কারা জড়িত কিংবা কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















