দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে দিনব্যাপী জব ফেয়ার চাকরি মেলা। সকালে মেলার উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
এসময়, দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা সহ স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও অন্যরা উপস্থিত ছিলেন।
সচরাচর রাজধানী ঢাকা সহ দেশের বড়-বড় শহর গুলোতে চাকরি মেলা অনুষ্ঠিত হলেও এবার
ভারত সীমান্তবর্তী প্রান্তিক এই এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দিতেই এই মেলার আয়োজন বলে জানান তিনি।
যমুনা গ্রুপ সহ দেশের ১০০ টিরও বেশি নামিদামি শিল্প ও সেবামূলক কর্পোরেট প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।
আয়োজকরা বলছেন, নির্ধারিত সময়ে ২৪ হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী অনলাইনের মাধ্যমে রেজিস্টেশন করেছেন। মেলায় সরাসরি সিভি জমা ও তাৎক্ষণিক ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পাবেন চাকরিপ্রত্যাশীরা।
সকাল থেকেই বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি প্রত্যাশীদের ভিড় বাড়ছে। মেলার নিরাপত্তা ব্যবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

























