ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৫:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা যুবদলের উদ্যোগে শহরে উৎসবমুখর পরিবেশে র্যালি বের করা হয়। এতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সকালে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি ঝালকাঠি প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সরোয়ার হোসেন।
এ ছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা র্যালি ও সমাবেশে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জেলা যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

























