সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে ৩৮ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এই সফরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা, মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং ধাত্রীসেবা নিয়ে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ বিশেষভাবে গুরুত্ব পাবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠেয় এ আয়োজনে পেশাদার ধাত্রীসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি তুলে ধরা হবে।
সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বাংলাদেশের সফল অভিজ্ঞতা তুলে ধরা হবে।
অনুষ্ঠানের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা পরিচালনা করবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এতে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তোলা এবং মাতৃ ও নবজাতক মৃত্যুহার কমানোর উপায় নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘের এ আয়োজনে চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক ও কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। বিশেষ করে প্রশিক্ষিত ধাত্রী ও সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মডেলটি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হবে।
অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরবেন।
এবারের সফরে তুলনামূলক ছোট একটি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। ৩৮ সদস্যের এ প্রতিনিধিদলে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এর মধ্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক স্বাস্থ্য কূটনীতিতে বাংলাদেশের জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করছে।

এবছর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Deliver for All’। বাংলাদেশের জন্য এবারের অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার

জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০১:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬