সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয়

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়া চুয়াডাঙ্গার বড় বাজার থানামোড় মাথাভাঙ্গা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কার্যালয়ের একটি বিশেষ দলের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
শনিবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।চলতে থাকে মৃত ব্যক্তির পরিচয় জানা।কয়েক ঘন্টা পার হলেও যখন প্রকৃত পরিচয় পাওয়া যাচ্ছিল না তখন সাহায্য নেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঝিনাইদহ কার্যালয়ের একটি বিশেষ দলের।তাদের সহায়তায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হয়
নিহত মো. মাইজ উদ্দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লালবাগ এলাকার রসুলবাগ নিবাসী মো. শামসু উদ্দিন ও নাজমা বেগম দম্পতির ছেলে। উদ্ধারকালে তার পরনে একটি কালো রঙের টি-শার্ট ছিল এবং তার বয়স আনুমানিক ৫৫ বছর বলে জানিয়েছে পুলিশ।এর আগে সকালে স্থানীয় কিছু মানুষ মাথাভাঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন দ্রুত চুয়াডাঙ্গা সদর থানাকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে মরদেহের পরিচয় অজ্ঞাত থাকলেও পরে পিবিআই ঝিনাইদহ সদর কার্যালয়ের একটি বিশেষ টিম ঘটনাস্থলে এসে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে নিহতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও যাচাই-বাছাই করে তার সঠিক পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে পিবিআই ঝিনাইদহ টিমের বিশেষ সহযোগিতায় নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয়

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয়

আপডেট সময় : ০১:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬