সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৭:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর এলাকার টিএন্ডটি মোড় হতে
চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মারুফ হাসানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরাম পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ পৌর কমিটির সেক্রেটারী নাঈম পারভেজ সজল (৪০)কে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানান, গ্রেপ্তারকৃত নাঈম পারভেজ সজলের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
























