সংবাদ শিরোনাম ::
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:১৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এক সন্ত্রাস বিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দর্শনা সরকারী কলেজ সহ-সভাপতি মিল্লাদ নামের একজনকে গ্রেফতার করেছে।
সোমবার ভোরে দর্শনা থানা
অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃমোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার মামলা নং-০২, তাং-০৩/০৯/২০২৬ খ্রি., ধারা- ৮/৯/১০/১১/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৬) এর তদন্তে প্রাপ্ত আসামী দর্শনা সরকারী কলেজ ছাত্রলীগের সহসভাপতি দক্ষিণ চাঁদপুর গ্রামের মোঃ জিয়াউল হকের ছেলে মোঃ মিল্লাদ হোসেন(৩৬)কে তার নিজ বাড়ি হতে আটক করে। সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
























