সংবাদ শিরোনাম ::
দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:ঝালকাঠি শহরে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালনে অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাখ টাকা মূল্যের একটি গর্ভবতী/দুধেল গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যবশত গাভীর সঙ্গে থাকা এক মাস বয়সী বাছুরটি প্রাণে বেঁচে গেছে।
বুধবার ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের বিকনা এলাকার গাজী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
গাভীটির মালিক রুম্মান খানের পরিবার সূত্রে জানা যায়, সকালে তাদের দুধেল গাভীটি এক মাস বয়সী বাছুরসহ ঘাস খাওয়ার জন্য বাইরে বের হয়। বেলা সাড়ে ১২টার দিকে শহরের গাজী বাড়ি এলাকার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের বাসার দরজার সামনে একটি বিদ্যুৎপোল সংলগ্ন এলাকায় গাভীটি ঘাস খাচ্ছিল। বেশ কিছুদিন ধরে ওই বিদ্যুৎপোলের স্টে-তার (টানা তার) বিদ্যুৎতায়িত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গাভীটি ওই তারের সংস্পর্শে আসার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সাথে থাকা এক মাস বয়সী বাছুরটি অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎপোলের কাছেই প্রায় ১৫ দিন পূর্বে ফাঁকা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। সে সময় কাজ করার সময় শ্রমিকরা তারটিতে বিদ্যুৎ রয়েছে বলে আশঙ্কা করে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ সেই অভিযোগ আমলে না নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দেয়। স্থানীয়দের মতে, বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির কারণে আজ একটি অসহায় পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো। এই অবহেলার কারণে বড় ধরনের কোনো মানবীয় দুর্ঘটনাও ঘটে যেতে পারত।
ঘটনার পর গাভীটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকার খবর পেয়ে স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে ফোন করেন। পরবর্তীতে বিদ্যুৎ অফিসের লোকজন এসে ক্ষতিগ্রস্ত তারটি বিচ্ছিন্ন করেন।
এদিকে, গাভীটির মালিকপক্ষ বিদ্যুৎ বিভাগের এমন দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে এর সঠিক জবাবদিহিতা এবং ঘটনার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬