সংবাদ শিরোনাম ::
মানব পাচার রোধ ও নিরাপদ অভিবাসনে ইইউর সহযোগিতা চান সংসদ সদস্য জয়নুল আবেদীন ভান্ডারিয়া পৌরসভায় অবৈধভাবে বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা অচল, জরিমানা ৫১ হাজার টাকা ১৭ বছরে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে: ঝালকাঠিতে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠিতে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ করেন কাউন্সিলর প্রার্থী সাইফুল ঝালকাঠির কাঠালিয়ায় স্ত্রীর হামলায় স্বামী গুরুতর আহত: ঘটনাস্থল থেকে হাতুড়ির হাতল উদ্ধার বাবুগঞ্জে সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপন করলেন বিভাগীয় কমিশনার ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা ঝালকাঠিতে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ‘ফ্যামিলি সমাবেশ’ অনুষ্ঠিত ​কাঁঠালিয়ায় মাঠে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ​ মিথ্যা ও মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:ঝালকাঠি শহরে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালনে অবহেলার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাখ টাকা মূল্যের একটি গর্ভবতী/দুধেল গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে সৌভাগ্যবশত গাভীর সঙ্গে থাকা এক মাস বয়সী বাছুরটি প্রাণে বেঁচে গেছে।
বুধবার ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের বিকনা এলাকার গাজী বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
গাভীটির মালিক রুম্মান খানের পরিবার সূত্রে জানা যায়, সকালে তাদের দুধেল গাভীটি এক মাস বয়সী বাছুরসহ ঘাস খাওয়ার জন্য বাইরে বের হয়। বেলা সাড়ে ১২টার দিকে শহরের গাজী বাড়ি এলাকার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের বাসার দরজার সামনে একটি বিদ্যুৎপোল সংলগ্ন এলাকায় গাভীটি ঘাস খাচ্ছিল। বেশ কিছুদিন ধরে ওই বিদ্যুৎপোলের স্টে-তার (টানা তার) বিদ্যুৎতায়িত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। গাভীটি ওই তারের সংস্পর্শে আসার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় সাথে থাকা এক মাস বয়সী বাছুরটি অলৌকিকভাবে প্রাণে রক্ষা পায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎপোলের কাছেই প্রায় ১৫ দিন পূর্বে ফাঁকা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। সে সময় কাজ করার সময় শ্রমিকরা তারটিতে বিদ্যুৎ রয়েছে বলে আশঙ্কা করে বিদ্যুৎ বিভাগকে বিষয়টি অবহিত করেছিলেন। কিন্তু বিদ্যুৎ বিভাগ সেই অভিযোগ আমলে না নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দেয়। স্থানীয়দের মতে, বিদ্যুৎ বিভাগের এই গাফিলতির কারণে আজ একটি অসহায় পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো। এই অবহেলার কারণে বড় ধরনের কোনো মানবীয় দুর্ঘটনাও ঘটে যেতে পারত।
ঘটনার পর গাভীটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকার খবর পেয়ে স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসে ফোন করেন। পরবর্তীতে বিদ্যুৎ অফিসের লোকজন এসে ক্ষতিগ্রস্ত তারটি বিচ্ছিন্ন করেন।
এদিকে, গাভীটির মালিকপক্ষ বিদ্যুৎ বিভাগের এমন দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে এর সঠিক জবাবদিহিতা এবং ঘটনার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা: বিদ্যুৎস্পৃষ্টে লাখ টাকার গাভীর মৃত্যু, বাছুর রক্ষা

আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬