ঝালকাঠিতে জেলা পর্যায়ের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জেলা পর্যায়ের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে জেলার রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল করতে জেলা পর্যায়ের মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম,জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার,রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় জেলার সার্বিক রাজস্ব আদায় পরিস্থিতি, সরকারি ভূমি ব্যবস্থাপনা, খাসজমি এবং ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত বাল্কহেডের বিরুদ্ধে পরিচালিত অভিযান ও জরিমানা আদায়ের কার্যক্রমের মূল্যায়ন করা হয়। এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ভূমি সংক্রান্ত সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আনার ওপর জোর দেওয়া হয়।
সভা শেষে জেলার রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।





















