সংবাদ শিরোনাম ::
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় তেঁতুলিয়ায় ডিবির অভিযানে ১শ পিজ ইয়াবা সহ কারবারি আটক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা। মাদক সেবনের অপরাধে ৯ শিক্ষার্থীকে জরিমানা, পরিবারের কাছে হস্তান্তর বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে ব্যতিক্রমী উদ্যোগ আর কত ভাঙলে কূল খুঁজে পাবে বাবুগঞ্জের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের মানুষ দর্শনাস্থ কেরুজ চিনিকল আবারও চিনিতে লোকসান,অন্য ৫ বিভাগে মুনাফা অর্জন ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি সভাপতির উদ্যোগে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ঝালকাঠিতে ১৪ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, অভিযুক্ত আটক নবাগত পুলিশ সুপার হিসেবে ঝালকাঠিতে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করলেন মেরিন সুলতানা

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

: বরিশালের বাবুগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), রাহুতকাঠী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ১৬ আগস্ট বরিশালের বাবুগঞ্জ সহকারী জজ আদালতে মো. কবির সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৪/২০২৬।

মামলার আরজি ও বাদীপক্ষের সূত্রে জানা গেছে, মো. কবির সিকদার ওয়ারিশসূত্রে ও খরিদসূত্রে প্রাপ্ত ভূমির মালিক। রাহুতকাঠী এলাকার সার্বিক উন্নয়ন ও স্থানীয় জনগণের সুবিধার্থে একটি পরিকল্পিত হাট-বাজার স্থাপনের উদ্যোগ নেন তিনি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিক ও তাঁদের ওয়ারিশদের কাছ থেকে ১৯৭৭ সালের ৩০ নভেম্বর সম্পাদিত এবং একই বছরের ৫ ডিসেম্বর রেজিস্ট্রি করা ৩৭৯৭ নম্বর নিরূপণপত্র দলিলের মাধ্যমে রাহুতকাঠী মৌজায় হাট স্থাপনের জন্য জেলা প্রশাসকের বরাবর মোট ১ দশমিক ৩৯ একর জমি হস্তান্তর করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জমি হস্তান্তরের পর তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তৎকালীন চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে স্থানীয় জনগণের সুবিধার্থে ওই জমিতে দোকানঘর নির্মাণের জন্য বিভিন্ন ব্যক্তিকে প্লট বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে রাহুতকাঠী বন্দরে প্রায় ১৫০টি দোকান রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, বাজারের প্রধান উদ্যোক্তা এবং নিরূপণপত্র দলিলের অন্যতম দাতা মো. কবির সিকদারের প্রতি সম্মান দেখিয়ে প্রথমে দুটি দোকান নির্মাণের জন্য প্লট বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে তিনি বরাদ্দপ্রাপ্ত মালিকদের কাছ থেকে আরও ১১টি প্লট ক্রয় করেন।

বাদীপক্ষের অভিযোগ, পরবর্তীতে বিবাদীপক্ষ বেদখলের হুমকি দিলে তিনি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ১৯ আগস্ট ২১ দিনের শোকজ নোটিশ জারি করেন। বিবাদীপক্ষ নোটিশ পাওয়ার পর ২০১৯ সালের ৬ অক্টোবর নিষেধাজ্ঞার বিষয়ে আপত্তি দাখিল করে।

মামলার আরজিতে দাবি করা হয়েছে, পরবর্তীতে নিষেধাজ্ঞার শুনানি না হওয়া পর্যন্ত বিরোধীয় সম্পত্তির বিষয়ে বিবাদীপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত শুনানি না হওয়ায় আদালতের নির্দেশক্রমে ওই আদেশ এখনও বহাল রয়েছে বলে বাদীপক্ষের দাবি।

বাদীপক্ষের আরও অভিযোগ, বিরোধীয় ভূমির বিষয়ে আদালতের স্থিতাবস্থা ও নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকার বিষয়টি জানা সত্ত্বেও গত ১২ আগস্ট ২০২৬ সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নির্দেশে তাঁর অধীনস্থ কানুনগো, সার্ভেয়ার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে দুটি দোকানঘরে ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় আদালতের আদেশ অমান্য, দোকানঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ এনে জেলা প্রশাসক, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), রাহুতকাঠী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিবাদী করে মামলাটি দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানঘর উচ্ছেদের অভিযোগ, ৬ জনের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় : ০১:৫৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬