সংবাদ শিরোনাম ::
উজিরপুরে সড়কের পাইলিংয়ে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি! বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ বরিশালে ডিবির সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও অস্ত্রসহ আটক ৭ ​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন উপলক্ষে র‍্যালি কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার

বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

জামাল কাড়াল
  • আপডেট সময় : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কাউনিয়া থানাধীন ২ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি সবুজ রঙের সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় তিন ব্যক্তির কাছ থেকে পৃথকভাবে ২০, ১২ ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই অভিযানে অপর একজনের কাছ থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন—সাগর খান (২৮), এরফান ফকির (২০), ইয়াছিন হাওলাদার (১৯) ও রবিউল ইসলাম রাব্বি (৩৫)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

বরিশাল কাউনিয়ায় পুলিশের অভিযান: ৪০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

আপডেট সময় : ০৯:৩১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬