সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬-এর উদ্বোধন , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়,, ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ে ছাত্রলীগনেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ​সমাজে যা ইচ্ছা তা করে ক্ষমতায় টিকে থাকা যায় না: এমপি রফিকুল ইসলাম জামাল ​ ভারতে ৩ বন্ধুর চিকিৎসায় যেয়ে দু’বন্ধুর মৃত্যু,মরদেহ নিয়ে ফিরলো অপর বন্ধু বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন   ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মুহাম্মদ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসাগুলোতে আশানুরূপ ফল না হওয়া এবং পাঁচটি মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস না করার কারণ অনুসন্ধানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষ মো. আব্দুল্লাহ মাহমুদ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মো. রুহুল আমীন, মাওলানা মোফাজ্জেল হোসেন, মাওলানা নুরজামান, মাওলানা মোশারেফ হোসেন এবং সাংবাদিক শঙ্কর জিৎ সমদ্দারসহ অনেকে।

সভায় বক্তারা মাদ্রাসাগুলোর ফল বিপর্যয়ের বিভিন্ন কারণ তুলে ধরেন। এর মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অনুপস্থিতি, পড়াশোনার পরিবর্তে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি, সহপাঠীদের সঙ্গে অপ্রয়োজনীয় আড্ডা, অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আন্তরিকতার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত ও আন্তরিকভাবে পাঠদান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিতে হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদ্রাসাগুলোতে নকলমুক্ত ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এসব সমস্যা দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার পরও কোনো প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

সভায় ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফল বিপর্যয়ে শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

আপডেট সময় : ০৬:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬