ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ে ছাত্রলীগনেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে জেলা প্রশাসক কার্যালয়ে ছাত্রলীগনেতার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০১:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ে সদস্য সমাপ্ত ২০তম গ্রেডের ৩টি ক্যাটাগরি ১৮টি শুন্য পদে জনবল নিয়োগ পরিক্ষায় মো. শফিকুল ইসলাম নামের এক ব্যাক্তি একটি পদে নিয়োগের জন্য চুড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। অভিযোগ রয়েছে এই শফিকুল ইসলাম নাচনমহল ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক পদে ছিলেন এবং তার বাবা মো. আঃ গনি হাওলাদার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি । তার এই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে সোমবার বেলা ১১ টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাচনমহল ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু, রুবল ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মামুন খান সহ আরো অনেকে।
বক্তারা বলেন,‘ মো. শফিকুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাবা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। নাচনমহল ইউনিয়নের সাধারণ মানুষের উপর নিপিড়ন নির্যাতন করেছে শফিকুল হাওলাদার ইউনিয়ন ছাত্রলীগ পদে থেকে বিভিন্ন অনিয়ম করেছেন । এই ব্যক্তি কি ভাবে করে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বর্তমান সময়ে ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ে কীভাবে চাকরী পান। শফিকুলের চাকরী হলে ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানী করা হবে উল্লেখ করে নিষিদ্ধ ছাত্রলীগের কোনোভাবেই যেন চাকুরী না হয় তার দাবী জানান বক্তারা।






















