সংবাদ শিরোনাম ::
বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন   ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন তেঁতুলিয়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত ঝালকাঠিতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ইলিশের দাম ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ার প্রধান কারন হিসাবে অবৈধ কাঠের ট্রলিং বোট বন্ধের দাবি মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মৎস্যজীবী দলের সহ-সভাপতি ও উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা, সফল মৎস্য চাষী রিয়াজ তালুকদার এবং গণমাধ্যম ব্যক্তিত্ব রাসেল মোল্লা। এছাড়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইভান মাতুব্বর।

আলোচনা সভায় বক্তারা জেলেদের জীবনমান উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ ও ক্ষতিকর ট্রলিং বন্ধসহ মৎস্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক জেলেদের স্বার্থ রক্ষা এবং তাদের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি অবৈধ পদ্ধতিতে মাছ আহরণ বন্ধ করে প্রান্তিক জেলেদের জীবিকা সুরক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে মৎস্য চাষি, জেলে, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে তিনজন সফল মৎস চাষীকে সম্মাননা স্মারক ক্রেষ্ট দেওয়া হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত

আপডেট সময় : ০৩:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬