সংবাদ শিরোনাম ::
বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবুগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন ছেলে বরিশালে পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি জীবননগর উথলী ঘর থেকে পঁচা দুর্গন্ধময় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের

মোঃ রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার)
  • আপডেট সময় : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপকূলীয় জনপদ পটুয়াখালী-৪ (১১৪) আসনের সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে জননেতা এবিএম মোশাররফ হোসেন এমপিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হচ্ছে।

পটুয়াখালী-৪ আসনটি দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে মৎস্যসম্পদ, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ প্রকল্প, পর্যটন এবং কৃষি ও ব্যবসা-বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। স্থানীয়দের মতে, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে একজন দক্ষ ও প্রভাবশালী মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি ও উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম মৃধা বলেন, “উপকূলীয় অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস মৎস্যসম্পদ। জেলেদের স্বার্থ রক্ষা, ক্ষতিকর ট্রলিং জাল বন্ধ, জেলেদের প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব বিষয়ে জননেতা এবিএম মোশাররফ হোসেন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চান পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষ।”

তিনি বলেন, “পায়রা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি তাপবিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে শিল্প ও অবকাঠামোগত উন্নয়নের সুযোগ রয়েছে। কুয়াকাটাসহ উপকূলীয় পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন ও পরিকল্পিত পর্যটনশিল্প গড়ে তোলার মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।”

রফিকুল ইসলাম মৃধার মতে, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ প্রকল্প ও কুয়াকাটাকেন্দ্রিক পর্যটনকে সমন্বিতভাবে কাজে লাগাতে পারলে পটুয়াখালী-৪ শুধু দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল নয়, দক্ষিণাঞ্চলের অন্যতম উন্নত জনপদে পরিণত হতে পারে। একই সঙ্গে স্থানীয় জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এবিএম মোশাররফ হোসেন এমপিকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হলে পটুয়াখালী-৪ আসনের উন্নয়ন, পায়রা বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, তাপবিদ্যুৎ প্রকল্পের সম্ভাবনা, কুয়াকাটাসহ পর্যটন খাতের সম্প্রসারণ এবং উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

স্থানীয়দের প্রত্যাশা—“পায়রা বন্দর, তাপবিদ্যুৎ, পর্যটন ও মৎস্যসম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পটুয়াখালী-৪-এর উন্নয়নে এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করা হোক।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের

আপডেট সময় : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬