সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশনে একাধিক মামলার পাবনার আসামি গ্রেপ্তার মাদরাসা ছাত্রীকে ধর্ষণের, অভিযোগে শিক্ষকের মৃত্যু দণ্ড বরিশালে ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ গ্রহণের ভিডিও ভাইরাল

বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী টিটু গ্রেফতার

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু’কে গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার ( ১৩ই আগষ্ট) রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম র‍্যাব এর সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিড়ি এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান ওরফে টিটু’কে গ্রেফতার করে। আসামী টিটু বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেম’র ছেলে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো: মজিবুর রহমান জানান মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মনিরুজ্জামান টিটুকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী টিটু গ্রেফতার

বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফেরারী আসামী টিটু গ্রেফতার

আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬