বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার
বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার
- আপডেট সময় : ০৫:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার সাবেক সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার কে নিয়ে অপপ্রচারে মেতে উঠেছে কুচক্রী মহল।
বরিশাল জেলা পুলিশের অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র জনপ্রিয়, সৎ, আদর্শবান, নির্ভীক, কর্মদক্ষ, চৌকস, সুদর্শন পুলিশ অফিসার, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল জেলা, দায়িত্বরত বাকেরগঞ্জ সার্কেল ফরহাদ সরদারকে নিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মনগড়া কতিপয় উক্তি দিয়ে কুচক্রী মহলেরা অপপ্রচারে মেতে উঠেছে। যাহা ইতিমধ্যেই পাঠক সহ সচেতন মহল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এর নামে কুচক্রী মহল তার একটি বক্তব্যের কথা বলে অপপ্রচার চালাচ্ছে যাহা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে এমন একটি বক্তব্য নিয়ে কুচক্রী মহলটি মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে প্রতিবেদক কে জানান।চাকুরি রক্ষার ক্ষেত্রে ফ্যাসিস্ট আ’লীগ সরকার আমলে অনেকেই মনের ইচ্ছার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ও তার স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য দিতে হয়েছিল।যদি ফরহাদ সরদারের এমন বক্তব্য অপরাধ হয় তাহলে বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে একই অপরাধের অপরাধী তাহলে সকলে কি আর চাকুরি করার সুযোগ দেয়া হবে না অথবা তারা কোন পদোন্নতি পাবেনা এটা যেমন হাস্যকর তেমন তেমনি ফরহাদ সরদারকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা পাঠকের কাছে সচেতন মহলের কাছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বর্তমান সরকারের কাছেও হাস্যকর এবং বাংলাদেশ পুলিশ কে হয়রানি মূলক সংবাদ প্রকাশ করার দায় হিসেবে কেন এই সংবাদটি বিবেচিত হবে না? এমন প্রশ্ন এখন পাঠক ও সচেতন মহলের সকলের জিজ্ঞাসা প্রশ্ন ও মনের কথা।
বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার গৌরব সুনাম ও ঐতিহ্যের সাথে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। তিনি একজন সৎ, আদর্শবান, মানবিক পুলিশ অফিসার হিসেবে বরিশাল জেলায় পরিচিত ছিলেন তার দ্বারা কারো কোন দিন ক্ষতি হয়েছে বরিশালে এমন কথা কেউ বলতে পারবেনা।এমনকি অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার একটি ব্যক্তিকেও রাজনৈতিকভাবে হয়রানি করেছেন তাও কেউ প্রমাণ দিতে পারবে না।তাই ফরহাদ সরদারের নামে অপপ্রচার বন্ধ করার লক্ষ্যে পাঠক সচেতন মহলসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।























