দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঘোড়াঘাটে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঘোড়াঘাটে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বহুল প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১২টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
এসময় অনুষ্ঠানে দৈনিক করতোয়ার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সোহানুজ্জামান সোহানসহ দৈনিক সংবাদ মাহতাব উদ্দিন আল মাহমুদ, আমাদের সময়ের ফরিদুল ইসলাম, কালবেলার উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলতান কবির, মানবকণ্ঠের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি রাফসানজানি শুভ, দৈনিক সকালের সময়ের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি মাহফুজুর রহমান এবং দৈনিক গণকণ্ঠের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি সাকিব হাসান নাইম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাণীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মহন্ত ভুট্টু, ঘোড়াঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট পত্রিকার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। পরে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।























