সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নিম্নমানের চাল সরবরাহে অনিয়মের অভিযোগের মধ্যে ঝালকাঠি এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহা. আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাঁকে মেহেরপুরের মুজিবনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

৯ আগস্ট খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে গত ৬ আগস্ট কৃষকের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় তিনি গুদামে সংরক্ষিত ধান, চাল সরেজমিনে পরীক্ষা করেন। পরিদর্শনের সময় ভুক্তভোগী কৃষকরা এলএসডির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন।

ঝালকাঠি সদর উপজেলার কৃষক মহিদুল ইসলাম অভিযোগ করেন, আমার কাছ থেকে প্রতি বস্তায় ১৩০ টাকা করে নিয়েছেন তিনি। তিনটি কৃষক কার্ডের বিপরীতে তাদের কাছ থেকে মোট ১০ হাজার টাকা নেওয়া হয়েছে। এর আগে কখনো এমনা হয়নি বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার আরেক কৃষক বলেন, নির্ধারিত ৪০ কেজির বদলে কৃষকদের কাছ থেকে ৪২ কেজি করে ধান নেওয়া হতো। নিম্নমানের ধানও সরকারি নির্ধারিত দামে কেনা হতো। এ ছাড়া কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নেওয়া হতো।

জিয়াউদ্দিন হায়দার বলেন, গরিব ও খেটে খাওয়া মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেয়া হবে না। কৃষক, শ্রমিকসহ মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল্লাহ আল মামুনকে ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১১ আগস্ট থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে কর্মবিমুক্ত হিসেবে গণ্য করা হবে।
#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি

দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬