সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫ ঝালকাঠি জেলায় কোনো বৈধ বালু মহল নেই। এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জেলা প্রশাসক মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর মির্জাগঞ্জে আদালতের একটি মামলায় ওয়ারেন্ট জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আইনজীবী অ্যাডভোকেট সামিউল আলীম মল্লিক (৪৪)। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রীও।

স্থানীয় সূত্র ও আইনজীবীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মো. জাকির হোসেন ফরাজী (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

রোববার (৯ আগস্ট) ওই মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা (টাইম পিটিশন) করা হলেও আদালত তা মঞ্জুর না করে ওয়ারেন্ট জারি করেন।

অভিযোগ রয়েছে, আদালতের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিকেলে মোটরসাইকেলে করে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে অ্যাডভোকেট সামিউল আলীম মল্লিকের বাড়িতে যান জাকির হোসেন ফরাজী। সেখানে তিনি ধারালো অস্ত্র দিয়ে আইনজীবীর ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপ দেন।

এ সময় আইনজীবীর স্ত্রী স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে তার হাত ও আঙুলে কোপ লাগে। তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এলে হামলাকারী রক্তমাখা অবস্থায় ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত আইনজীবীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত জাকির হোসেন ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজীর ছোট ভাই। এছাড়া জাহাঙ্গীর হোসেন ফরাজী পূর্বে বিদেশি অস্ত্রসহ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং সংশ্লিষ্ট অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি।

এ ঘটনায় স্থানীয় মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত

আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত

আপডেট সময় : ১২:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬