সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ ৪ জনকে গুরুতর জখম, ১০ দিনেও গ্রেফতার হয়নি কেউ বাগেরহাটে পুষ্টি সমন্বয় কমিটির সভা শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের পুষ্টিতে বিশেষ নজর দেওয়ার আহ্বান বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন বিদেশ-ফেরত অভিবাসীদের জন্য কর্মসংস্থান ও কর্মসংযোগ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত বাবুগঞ্জে ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আধুনিক চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ: তদন্তে তিন সদস্যের কমিটি গঠন দুর্নীতির অভিযোগে ঝালকাঠি এলএসডির কর্মকর্তা বদলি নলছিটিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বাবা নিহত আদালত ওয়ারেন্ট দেওয়ায় আইনজীবীকে কুপিয়ে জখম, স্ত্রীও আহত বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫

বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন।

বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:0;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় সন্ধ্যা নদীর তীব্র ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের ঝুঁকিতে থাকা ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মোল্লারহাট বাজার, কয়েকটি মসজিদসহ শতাধিক পরিবারের ঘরবাড়ি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে মোল্লারহাট বাজারসংলগ্ন সন্ধ্যা নদীর তীরে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটির সভাপতি প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু বলেন, স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দিকনির্দেশনায় এ কাজ বাস্তবায়িত হচ্ছে। তিনি বাবুগঞ্জ-মুলাদীর নদীভাঙন প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পূর্ব ভূতেরদিয়া এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের ঘরবাড়ি রক্ষায় জরুরি ভিত্তিতে এ কার্যক্রম নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিংয়ের পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙন রোধে এ এলাকায় স্থায়ী ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

পানি উন্নয়ন বোর্ডের জরুরি বরাদ্দের আওতায় মোল্লারহাট বাজারসংলগ্ন প্রায় ১০০ মিটার ভাঙনকবলিত এলাকায় ১২ হাজারের বেশি বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সন্ধ্যা নদীর ভাঙনে পূর্ব ভূতেরদিয়া এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। বিশেষ করে মোল্লারহাট বাজারসংলগ্ন এলাকায় ভাঙন তীব্র হওয়ায় নদীর কাছাকাছি থাকা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক এবং বসতবাড়িগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে এসব স্থাপনা ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা বলেন, জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে আপাতত ভাঙন কিছুটা নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হলেও এ এলাকার নদীভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে দীর্ঘমেয়াদি ও টেকসই নদীভাঙন প্রতিরোধ প্রকল্প গ্রহণ করা জরুরি। এ জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাফফর হোসেন, সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিন, বিএসসি শিক্ষক মো. জসিম উদ্দিন, কেদারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইউনুস মোল্লা, যুবদলের সিনিয়র সহসভাপতি মো. টিপু শরীফসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন।

বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

আপডেট সময় : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬