সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯ বাসন্ডায় চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ বাবুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রাজন সিকদারের উঠান বৈঠকে জনসমুদ্র, গণসংযোগে ব্যাপক সাড়া বানারীপাড়ায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শতবর্ষের উৎসবে শৈশবে ফেরা-হাসি-আনন্দে সাড়ে তিন হাজার প্রাক্তন ছাত্রীর মিলন মেলা বরিশালে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা গাঁজাসহ ভুঁইফোড় অনিবন্ধিত পোর্টালের সম্পাদক আটক বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর

ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একাংশের বিতর্কিত কর্মকাণ্ড ও অতিরিক্ত সুবিধা নেওয়ার প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম জামাল। তাঁর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার দেওয়া একটি স্ট্যাটাস ইতিমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টে রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, দলের কিছু নেতাকর্মী নানা অনৈতিক সুবিধা ও সুযোগ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি লিখেছেন—
“ঝালকাঠির বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। ছয় মাসে অনেক খেয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাহাড়ার বিনিময় খেয়েছেন, আওয়ামীদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, আওয়ামীদের বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারী পাহারা দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামীদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হয় দলটা খেয়ে ফেলবেন।”
ছাত্রদলের এই সাবেক কেন্দ্রীয় নেতা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজ নেতাকর্মীরা এই সুযোগ পাওয়ার পরিবেশ পেয়েছেন, ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের শহীদদের স্মরণে তাঁরা একটু দোয়া-মোনাজাতটুকুও করেননি। শুধু পদ-পদবি আকড়ে ধরে নেতা হওয়ার দৌড়ে থাকা এসব ব্যক্তি খুব দ্রুত দল থেকে ঝরে পড়বেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দলের ভেতরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও সুবিধাভোগী চক্রের তৎপরতা নিয়ে শীর্ষ নেতাদের এমন প্রকাশ্যে সরব হওয়া ঝালকাঠির রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল

ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল

আপডেট সময় : ১২:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬