সংবাদ শিরোনাম ::
কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট

অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিম্নমানের চাল সরবরাহের অভিযোগের পর ঝালকাঠি গ্রেড-১ এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়া উদ্দিন হায়দার। পরিদর্শন শেষে তিনি জানান, গুদামে সংরক্ষিত চালের মান সন্তোষজনক বলে তার কাছে প্রতীয়মান হয়েছে। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদামে সরেজমিনে পরিদর্শনে যান তিনি। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহম্মদ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এসএম জিয়া উদ্দিন হায়দার বলেন, “ঝালকাঠি গ্রেড-১ এলএসডি খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে—এমন একটি অভিযোগের ভিত্তিতেই আমি এখানে এসেছি। আমরা দেখতে চাই, এটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার কারণে হয়েছে, নাকি পুরো ব্যবস্থাপনার কোনো ত্রুটি রয়েছে।”
তিনি বলেন, “যদি ব্যবস্থাগত সমস্যা থাকে, তাহলে সেটি দ্রুত সংশোধন করতে হবে, যাতে দরিদ্র মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে মানসম্মত চাল পৌঁছায়। আর যদি ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না থেকে থাকে, তাহলে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থেকে দায়িত্বে অবহেলা করেছেন বা অনিয়ম করেছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা মানুষের জীবনমান উন্নয়নের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়—এমন কোনো ব্যর্থতা আমরা মেনে নিতে পারি না। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রতারিত না হয়।”
পরিদর্শন শেষে তিনি খাদ্য গুদামে সংরক্ষিত চাল সরেজমিনে পরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেন। তার ভাষ্য, বর্তমানে গুদামে মজুত চালের মান ভালো এবং তা সন্তোষজনক। তবে ভবিষ্যতেও যেন মান বজায় থাকে এবং বিতরণ ব্যবস্থায় কোনো অনিয়ম না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন। অভিযোগের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত চিত্র তুলে ধরা হবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার

অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার

আপডেট সময় : ০১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬