সংবাদ শিরোনাম ::
বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্সর নির্মাণ কাজের শুভ উদ্বোধন   ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্ভোধন চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন তেঁতুলিয়ায় ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবি পটুয়াখালী-৪ আসনের সাধারণ মানুষের কলাপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত ঝালকাঠিতে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ইলিশের দাম ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ার প্রধান কারন হিসাবে অবৈধ কাঠের ট্রলিং বোট বন্ধের দাবি মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করায় বাবাকে কুপিয়ে হত্যা

৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম।

৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।

তাঁর এ মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর দক্ষতা, দূরদর্শিতা ও আধুনিক চিন্তাধারার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা আরও সমৃদ্ধ হবে।

দায়িত্ব গ্রহণের পর ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বলেন, “৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের শৈশব, ঐতিহ্য ও গর্বের প্রতীক।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, প্রযুক্তিনির্ভর এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং শিক্ষা উন্নয়ন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্মার্ট শ্রেণিকক্ষ স্থাপন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলা, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন আইটি বিশেষজ্ঞ, প্রকৌশলী, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিদ্যালয়কে একটি আধুনিক, যুগোপযোগী এবং আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বস্তরের মানুষের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নতুন মাইলফলক স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম।

৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম

আপডেট সময় : ০৫:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬