সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় গুরুত্বর আহত হয়েছেন বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকার।

এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি সবুজ হাওলাদার ও ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

অপরদিকে গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত পাঁচদিনের প্রতিবাদ কর্মসূচির প্রথমদিনে সোমবার (৩ আগস্ট) বেলা বারোটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিকের ওপর হামলাকারী পৌর ছাত্রদলের আহবায়কসহ মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীসহ সকল এজাহারভূক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, সদস্য কাজী আল-আমিন প্রমুখ।

প্রেসক্লাবের সদস্য বিএম বেলালের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে গৌরনদী সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সূত্রমতে, গৌরনদী প্রেসক্লাবের পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে ৪ আগস্ট বেলা এগারোটায় বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও আগামী ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাংবাদিক এসএম জুলফিকারের ওপর হামলাকারী সকল আসামির বিরুদ্ধে মাদক সেবন ও এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রির বিস্তার অভিযোগ রয়েছে।

এছাড়াও দলীয় প্রভাব বিস্তার করে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, নারীদের দিয়ে হ্যানিট্যাপ চক্র পরিচালনা, ব্যাটারিচালিত ইজিবাইক, রিকসা ও ভ্যান চুরির চক্র পরিচালনাসহ সকল ধরনের অপরাধ কর্মকান্ডের বিস্তার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড়ে এক মোটর মেকানিককে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে হামলার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় যুবদলকর্মী মাসুম সরদার, ইয়াসিন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার তার ভাই সবুজ হাওলাদার ও স্থানীয় রিয়াজ উকিলসহ তাদের অন্যান্য সহযোগিরা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জুলফিকারকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন

আপডেট সময় : ০১:০১:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬