সংবাদ শিরোনাম ::
বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী ইশতেহারে বাবুগঞ্জ-মুলাদী এলাকার নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারের অংশ হিসেবে তাঁর বিশেষ বরাদ্দে আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন ভাঙনপ্রবণ এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।

জরুরি কর্মসূচির আওতায় প্রায় ১০০ মিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগে এলাকায় চলমান তীব্র নদীভাঙন সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসবে এবং মীরগঞ্জ ফেরিঘাটসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহম্মেদ খান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম প্রিন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল-আমিন, বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন উদ্দিন শামীম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, ইউপি সদস্য জামাল হোসেন পুতুল, রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন খান, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নেকবার আলী, বিএনপি নেতা মো. সাহেব আলী, মো. বাবুল সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন দীর্ঘদিন ধরে মীরগঞ্জ এলাকার মানুষের জন্য বড় উদ্বেগের কারণ। জরুরি ভিত্তিতে গৃহীত এ প্রতিরোধমূলক কাজ এলাকাবাসীর জানমাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের দাবিও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৮:১৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬