সংবাদ শিরোনাম ::
খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধে দুই কিলোমিটারজুড়ে এলাকাবাসীর মানববন্ধন ঝালকাঠিতে যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে কাজ করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন বিরামপুরে শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষিতে বিশেষ উদ্যোগ নিয়ে পাশে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বরিশালে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা ঘোড়াঘাটে পুলিশের অভিযানে এক মাদক কারবারি সহ গ্রেফতার ৯

ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ প্রদান, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনের সড়কে সাধারণ পৌরবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পৌরবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সায়েম, মো. আলীম হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝালকাঠি একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত পৌরসভার সকল নাগরিক সেবা নিশ্চিত করার জোর দাবি জানান।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পৌর প্রশাসকের কার্যক্রমে নাগরিক সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রাপ্তিতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। বর্তমানে একটি নাগরিক সনদ পেতে হলে স্ট্যাম্প লাগিয়ে লিখিত আবেদন করতে হয়, যা সাধারণ নাগরিকদের জন্য কষ্টসাধ্য ও অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এ জটিলতার কারণে অনেকেই প্রয়োজনীয় নাগরিক সনদ সংগ্রহ করতে পারছেন না।
তাই দ্রুত এসব জটিল প্রক্রিয়া বাতিল করে সহজ ও হয়রানিমুক্ত উপায়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬