ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ প্রদান, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনের সড়কে সাধারণ পৌরবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পৌরবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সায়েম, মো. আলীম হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝালকাঠি একটি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিকরা কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত পৌরসভার সকল নাগরিক সেবা নিশ্চিত করার জোর দাবি জানান।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পৌর প্রশাসকের কার্যক্রমে নাগরিক সনদ ও জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা প্রাপ্তিতে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হয়েছে। বর্তমানে একটি নাগরিক সনদ পেতে হলে স্ট্যাম্প লাগিয়ে লিখিত আবেদন করতে হয়, যা সাধারণ নাগরিকদের জন্য কষ্টসাধ্য ও অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। এ জটিলতার কারণে অনেকেই প্রয়োজনীয় নাগরিক সনদ সংগ্রহ করতে পারছেন না।
তাই দ্রুত এসব জটিল প্রক্রিয়া বাতিল করে সহজ ও হয়রানিমুক্ত উপায়ে নাগরিক সেবা নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.