সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের মদনা বাজারে রাজধানী ফুডস নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, দর্শনা থানাধীন মদনা বাজারে সোমবার দিবাগত রাত্রি অনুমানিক ৩ টার সময় রাজধানী ফুডস বিস্কুট ফ্যাক্টরিতে আকস্মিক ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা মূহুর্তের মধ্যে ফ্যাক্টরিটিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মানুষ আগুন আয়ত্বে আনার চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, কারখানাটিতে তেল ও তেল জাতীয় জিনিস মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে সঠিক সময়ে তারা ঘটনা স্থলে উপসিস্থত না হলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। দর্শনা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মাসুদুর রহমান জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬