ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

:ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বেলা ১২:১০ মিনিটে ঝালকাঠি পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিংয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাব্বি সরদার ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি (২ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মজিবর সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিংয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাব্বি সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।



















