সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট ও জরিমানা: দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড গৌরনদীতে মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড ঝালকাঠির পোনাবালিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মামলার নথি পাঠিয়ে টাকা দাবি, লেনদেন হয় বিকাশে তবুও আসামী যুবলীগ নেতা আবাসিক ভবনের রুমে মাদরাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা বাবুগঞ্জ থানা পুলিশের সফল অভিযান ১৬ বছর পলাতক থাকার পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ রাব্বি সরদার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
​আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বেলা ১২:১০ মিনিটে ঝালকাঠি পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিংয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত রাব্বি সরদার ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি (২ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত মজিবর সরদারের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হারুনার রশিদ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি পৌর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এ সময় মধ্য চাঁদকাঠি বড় বাড়ি হাউজিংয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে রাব্বি সরদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ ঘটনায় এসআই (নিঃ) মো. হারুনার রশিদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:২৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬