সংবাদ শিরোনাম ::
দর্শনায় আখ চাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
দর্শনায় আখ চাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

দর্শনাস্থ কেরু চিনিকলস্ গেট আখ চাষী কল্যাণ সংস্থার বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মা ও শিশু জেনারেল হাসপাতাল কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত এ বিশেষ সভার সভাপতিত্ব করেন কেরু চিনিকলস্ গেট আখচাষী কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ নজরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরু কোম্পানির উপ মহাব্যবস্থাপক(কৃষি) আশরাফুল ইসলাম ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ উপ মহাব্যবস্থাপক(সম্প্রসারণ) মোঃ মাহবুবুর রহমান।পরে সকল সদস্যের মতামতের ভিত্তিতে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক বিশিষ্ঠ আখচাষী মোঃ মাহবুবুল ইসলাম খোকনকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।এ কমিটি আগামীতে একটি নির্বাচন দিয়ে তাদের দায়িত্ব শেষ করবেন।























