সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

​ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ​

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​ঝালকাঠির ভিমরুলী এলাকায় নদীতে গোসলের সময় আমগাছ থেকে ঝাঁপ দিয়ে মো. সানি (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ভিমরুলী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজাপুর থেকে ১৫ জনের একটি পর্যটক দল শনিবার সকালে ট্রলারে করে ভিমরুলী এলাকায় ঘুরতে আসে। দুপুরের খাবারের পর বেলা সোয়া ২টার দিকে দলের সবাই ভিমরুলী বাজারের উত্তর পাশে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সানি নদীর পাড়ে থাকা একটি আমগাছ থেকে নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
​ঘটনার পরপরই সঙ্গীরা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
​এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

​ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ​

​ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে কিশোর নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ​

আপডেট সময় : ১১:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬