সংবাদ শিরোনাম ::
আদালতের আদেশ অমান্য করে শিক্ষকের জমিতে ধান রোপণের অভিযোগ। বিজয়নগরে চুরি বাড়ার নেপথ্যে ভাঙারি দোকান, নজরদারির দাবি স্থানীয়দের ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে জেলা বিএনপি ও মহিলা দলের দোয়া ও মিলাদ মাহফিল ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজাপুরে মাদক সেবনের আখড়ায় অভিযান: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা চুয়াডাঙ্গায় ১ও ২ আসনের এমপির বৃক্ষরোপণ উদ্বোধন তেঁতুলিয়ায় চা-বাগান দখলকে কেন্দ্র করে বিধবাকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি হেরোইন ও ইয়াবার বিকল্প এখন ব্যাথা নাশক ট্যাপেন্টাডল ট্যাবলেট বাবুগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শোক কর্মসূচি, নেতৃত্বে সরদার খালেদ হোসেন স্বপন কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ।

বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হারুন মোল্লা ফাউন্ডেশনের পরিচালনায় এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. শাহে আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেন সুমন, ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম মাস্টারসহ শিক্ষক, এম একাডেমির ব্যবস্থাপক নূরে আলম বাপ্পি, মোহাম্মদ ডালিমসহ ক্রীড়া সংগঠক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

একাডেমি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ব্যাচে সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। উদ্বোধনের দিনেই প্রাথমিক পর্যায়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন অভিজ্ঞ প্রশিক্ষকরা। এছাড়া প্রথম ব্যাচের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রশিক্ষণও নিয়মিতভাবে চলমান রয়েছে।

এএম স্পোর্টস একাডেমির চেয়ারম্যান আসাদুল্লাহ বলেন, “মাদক, অপরাধ ও বিভিন্ন নেতিবাচক আসক্তি থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, এই একাডেমি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ফুটবলারসহ বিভিন্ন ক্রীড়া অঙ্গনে দক্ষ খেলোয়াড় তৈরি হোক।”

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬