সংবাদ শিরোনাম ::
রডের বদলে বাঁশের কঞ্চি: ভেঙ্গে দিয়েছে প্রাশাসন ​ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় ফল মেলা-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ, চান নিরাপদ কর্ম পরিবেশ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে উধাও ব্যাংক ক্যাশিয়ার ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস বাবুগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গা পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষণা

ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির সুগন্ধা নদী ও বাসন্ডা খালে অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জুন) সকাল ৭টা ৩০ মিনিট থেকে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।

অভিযান চলাকালে নদী ও খালে অবৈধভাবে পাতা ২৭টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জানান দিয়ে জব্দকৃত সকল জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম চালানো হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে নৌ-পুলিশের একটি চৌকস দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬