সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির সুগন্ধা নদী ও বাসন্ডা খালে অবৈধ মৎস্য শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৯ জুন) সকাল ৭টা ৩০ মিনিট থেকে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।

অভিযান চলাকালে নদী ও খালে অবৈধভাবে পাতা ২৭টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জানান দিয়ে জব্দকৃত সকল জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই কার্যক্রম চালানো হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে নৌ-পুলিশের একটি চৌকস দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মৎস্য আইন রক্ষায় অভিযান: জব্দ ২৭টি চায়না দুয়ারী জাল ধ্বংস

আপডেট সময় : ০২:২২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬