ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থী জুবায়ের মৃত্যু ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে গ্রাম পুলিশদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ ঝালকাঠিতে গড়ে উঠছে আধুনিক ‘সাংস্কৃতিক ভিলেজ’: ড. জিয়াউদ্দিন হায়দার বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, উপকৃত হবে ২০ হাজারের বেশি শিশু দর্শনায় মাঠে চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পটুয়াখালীতে ব্যাক্তিগত উদ্যোগে সদর রাস্তা মেরামত করছেন সমাজসেবক রিমন শিকদার ​ঝালকাঠিতে ১ কেজি গাঁজাসহ আটক ২ দর্শনা প্রেসক্লাবে নবাগত ওসি নজরুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে বিদায় সংবর্ধনা অনুষ্টিত, দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে গ্রাম পুলিশদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদর উপজেলার ৬ নং বাসন্ডা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
গত ২৪ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত ঐ চিঠিতে অভিযোগ করা হয়, অভিযুক্ত গ্রাম পুলিশরা ইউনিয়ন পরিষদে তাদের ওপর অর্পিত আইন ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করছেন না। এর ফলে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশরা নিয়মিত রাত্রীকালীন পাহারা দিচ্ছেন না। ফলে ইউনিয়ন পরিষদ রাতে অরক্ষিত থাকে, যা পরিষদের কোটি টাকার সরকারি সম্পত্তি বেহাত হওয়ার ঝুঁকি তৈরি করছে।
এমতাবস্থায়, ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ অভিযুক্ত গ্রাম পুলিশদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের প্রতি অনুরোধ জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শামীম আজাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে গ্রাম পুলিশদের বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬