ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির উদ্বোধন জীবননগরে উপজেলা আইসিটি অফিসার আত্নহত্যা হতাশ হওয়ার কিছু নেই, ত্যাগী নেতা-কর্মীদের সবার আগে মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ঢাকার নিউ মার্কেটে হত্যা মামলা: যুবলীগ নেতা জাকিরসহ ৪ জন গ্রেফতার জনকল্যাণমূলক উদ্যোগে রহমতপুরে আলোচনায় রাজন সিকদার বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক মানুষ। বাবুগঞ্জে এনজিওর প্রায় ২০ লাখ টাকা নিয়ে দম্পতি উধাও। ঝালকাঠিতে শুরু ‘পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ বন্ধুর বাড়ি বেড়াতে এসে দর্শনায় ট্রেনে কাটা পড়ে দু’বন্ধু নিহত, এক বন্ধু আহত

বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানিয়েছেন, শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ওসি বিস্তারিত জানাতে চাননি।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রি শেষবর্ষের শিক্ষার্থী। তিনি (রাফিন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশালের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য।

পরিবারের দাবি, মায়ের অসুস্থতার খবর পেয়ে রাফিন বাড়িতে এসেছিলো। পরবর্তীতে কোন মামলা ছাড়াই হয়রানিমূলকভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাকে জেলহাজতে প্রেরণ

আপডেট সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬