সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

জামাল কাড়াল
  • আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কালা মাসুদকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চরমোনাই গীলা তালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক কালা মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে তার হেফাজত থেকে বেশ কিছু দেশীয় তৈরি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি ও অপরাধ সংঘটনের পরিকল্পনা ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে।

সাধারণ মানুষের জানমাল রক্ষায় এবং অপরাধমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র

আপডেট সময় : ০৫:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬