সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ছানি কেদারপুর এলাকায় সুগন্ধা নদীতে ডুবে নিহত যুবক মো. রুমন (রোমান) বেপারীর পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

সোমবার (১৫ জুন) সকাল ১০টায় তিনি নিহতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, কেদারপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন, সেক্রেটারি মাওলানা আতহার আলী, জামায়াত নেতা মাস্টার শিহাব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ জুন দুপুরে কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানি কেদারপুর গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বেপারীর ছেলে মো. রুমন বেপারী সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ১৩ জুন বিকেলে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর নিহতের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষের জীবনের মালিক মহান আল্লাহ। এই শোক কাটিয়ে উঠতে পরিবারের পাশে সমাজের সবাইকে দাঁড়াতে হবে।’ তিনি নিহতের পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর।

আপডেট সময় : ১০:২১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬