সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পটুয়াখালী গরু ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুয়াকাটা প্রতিনিধি মোঃ নাঈম হাওলাদার।
পটুয়াখালীর মহিপুরে সালাউদ্দিন হাওলাদার (৪৮) নামে এক গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে মৃত ভেবে পুকুরপাড়ে ফেলে রেখে সঙ্গে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।গতকাল শুক্রবার রাত নয়টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপরাভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদারের নিজ বাড়ির পুকুরপাড়ে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়। আহত ব্যবসায়ীর স্ত্রী মোসা. তহমিনা জানান, তার স্বামী গরু বিক্রি শেষে বাজার করে বাসায় ফিরছিলেন পথিমধ্যে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করার পাশাপাশি সঙ্গে থাকা টাকাও লুট করে নিয়ে যায়।কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, আহতের বুকের মধ্যে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেওয়ায় ফুসফুস পর্যন্ত ক্ষত সৃষ্টি হয়েছে। এ ছাড়া দুই হাতের বাহু ধারালো অস্ত্রের কোপে ঝুলে গেছে। মারাত্মক এই জখমগুলোর কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী গরু ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬